জামালপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে আমি বিশ্বাস করি—শিক্ষার সঠিক পরিবেশ ও নিয়মতান্ত্রিক পরিচালনাই শিক্ষার্থীদের সাফল্যের মূল চাবিকাঠি।
বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, শৃঙ্খলা রক্ষা এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নিয়মিত পাঠদান, মূল্যায়ন ও পরামর্শের মাধ্যমে শিক্ষার্থীদের সক্ষমতা উন্নয়নে কাজ করে যাচ্ছি।
শিক্ষার্থীদের প্রতি আমার অনুরোধ—শিক্ষাকে দায়িত্ব হিসেবে গ্রহণ করো এবং নিয়ম-কানুন মেনে চলার মাধ্যমে নিজেকে একজন আদর্শ শিক্ষার্থী হিসেবে গড়ে তোলো।
— মো. রফিকুল ইসলাম
সহকারী প্রধান শিক্ষক
জামালপুর সরকারি উচ্চ বিদ্যালয়